হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম- হুগলির পুড়শুরা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা
দি নিউজ লায়নঃ কৃষ্ণ কষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আমরাই ছিলাম, আমরাই থাকব। হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম- হুগলির পুড়শুরা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা। একইসঙ্গে দলবদলু পালটি রামদেরও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'যারা যাচ্ছে তারা চলে যাক। ট্রেন ছাড়ছে দেরী না করে উঠে পড়ুক। যাঁরা যাঁরা লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন। কিন্তু এই চোরেদের আর তৃণমূলে জায়গা হবে না বাংলার মানুষ ওদের রাজনৈতিকভাবে জবাব দিয়ে দেবে।
' বিজেপি ওয়াশিং মেশিন চোরেরা ওয়াশিং মেশিনে নিজেদের ধুয়ে দিয়ে সান লাইটের মত সাদা হয়ে যাচ্ছে! বিধানসভা ভোটেই এরা জবাব পেয়ে যাবে।যাঁরা মানুষের জন্য কাজ করেছে শুধু তাঁরাই টিকিট পাবেন। নেতাজির জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে ' জয় শ্রীরাম স্লোগান' প্রসঙ্গে মুখ খোলেন মমতা তিনি বলেন আমাকে অপমান করতে গিয়ে কিছু গর্ধশিক্ষিত ধর্মান্ধ নেতাজি কে অপমান করলেন। এদের বাংলার মানুষ ক্ষমা করবেনা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বন্দুক দেখালে ভয় পাব না রাজনৈতিকভাবে লড়াই করব।
বিজেপি সিপিএম এবং কংগ্রেস কে এক সারিতে ফেলে এদিন আক্রমণ করেন মমতা তিনি বলেন ভোট এলেই এই তিন দলের মধ্যে কানাকানি শুরু হয়ে যায়। এরা টাকা নিয়ে ঘরে ঘরে যাবে টাকা নেবেন কিন্তু ভোট দেবেন না। এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জুন অবধি ফ্রি রেশন ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে। আগামী দিনেও বাংলার মানুষ বিনা মূল্যে রেশন পাবেন।
Post a Comment